আল্লামা মাহমুদুল হাসান।।
আমির, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ
বর্তমান বিশ্বে নতুন এক আতঙ্কের নাম করোনা ভাইরাস। হাদিস শরিফে কেয়ামতের আগে ছয়টি নিদর্শন প্রকাশ হওয়ার ব্যাপারে বলা হয়েছে। তার মধ্যে একটি হলো, মওতে আম বা দুর্ভিক্ষ এবং মহামারী নেমে আসবে। এই মহামারী একেকবার একেক নামে আসবে। ইতিপূর্বে কলেরা, বসন্ত, যক্ষ্মা, সোয়ায়েন ফ্লু, ইবোলাসহ নানা ভাইরাসে পৃথিবী দীক্ষা পেয়েছে। এবার এসেছে করোনা, কোভিড-১৯। এই ভাইরাসে ইতিমধ্যে পৃথিবীর শতাধিক দেশ সংক্রমিত হয়েছে। বাংলাদেশ এই সংক্রমিত দেশের অন্তর্ভূক্ত।
এই পরিস্থিতিতে ইসলামের শিক্ষা হলো, হাদিসে এসেছে- রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারীর সংক্রমণরোধে আক্রান্ত অঞ্চলে যাতায়াত নিষিদ্ধ করে বলেছেন, কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা ছেড়ে চলে এসো না। আবার কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করে থাকলে, সে জায়গায় গমন করো না।
এজন্য একবার হযরত উমর রাযি. হযরত আবু উবাইদা ইবনুল জাররাহকে নিয়ে সিরিয়ায় সফর করতে বেরুলে সেখানে মহামারীর খবর শুনতে পান। এরপর তিনি সে সফর স্থগিত করেন। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আপনি আল্লাহর তকদির থেকে পলায়ন করছেন? হযরত উমর রাযি. সে সময় অত্যন্ত দূরদর্শিতার সাথে জবাব দিলেন, আমি আল্লাহর তকদির থেকে পালিয়ে আল্লাহর তকদিরের দিকেই অগ্রসর হচ্ছি।
আমাদের দেশেও এখন একই পরিস্থিতি বিরাজমান। ইতিমধ্যে বিভিন্ন রাষ্ট্র সরকারিভাবে করোনা আক্রান্ত দেশগুলোতে যাতায়াতে সতর্কতা জারি করেছে। চিকিৎসকদের মতে, এ ভাইরাসটি একজনের দেহ থেকে অন্যজনের দেহে ছড়ায়, তাই অন্যজনের সঙ্গে দেখা-সাক্ষাত, শরীর স্পর্শ ও কথাবার্তায় সতর্কতা অবলম্বন জরুরি।
গোটা বিশ্ব এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধকরণ কার্যক্রম শুরু করে দিয়েছে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছেন, ফলে এই উদ্ভূত পরিস্থিতিতে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষাকার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন। এটি সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত। শরিয়তও এটি সমর্থন করে। আমার কাছেও সরকারের এই সিদ্ধান্ত কল্যাণকর মনে হয়েছে, এটি যদি আমরা গ্রহণ করি তাহলে শরয়ি দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই।
এখানে আরেকà