মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

জুমার বদলে ঘরে জোহর নামাজ পড়ার নির্দেশ মুসলিম পার্সোনাল ল বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ঝুঁকি এড়াতে মসজিদে যেয়ে নামাজ পড়ার পরিবর্তে বাসায় নামাজ পড়ার কথা বলছেন এআইএমপিএলবি (অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড) । ভারতের বর্তমান লকডাউন অবস্থার কথা বিবেচনা করে এ নির্দেশনা দিয়েছেন উত্তরাঞ্চলের ফাতেহপুর মসজিদের ইমাম মুকাররাম আহমেদ।  খবর ইন্ডিয়া ডটকমের।

করোনা মোকাবেলায় সবাইকে শুক্রবারের জুমার নামাজ বাসায় পড়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। এআইএমপিএলবি তাদের দেওয়া টুইট বার্তায় জানায়, বাসায় নিরাপদ থাকুন এবং বাসায় নামজ আদায় করুন। সকল নাগরিকদের এই নিয়ম মেনে চলা উচিত। এরপর হ্যাশট্যাগ নো জুম্মাহ মসজিদ লিখে টুইট করা হয়।

আরেকটি টুইট বার্তায় বলা হয় মসজিদ একেবারেই পরিত্যাগ করা উচিত হবে না। মসজিদে নামাজ অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৪ জন উপস্থিত থাকা দরকার। ফতেহপুর মসজিদের ইমাম জানান, সময়ের প্রয়োজনে সবাইকে বাড়ি বসে নামাজ পড়া উচিত।

ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য মতে, এ পর্যন্ত ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২৭ জন মানুষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ