বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

করোনা পরীক্ষায় ২০ লাখ টাকার কিট দেবে সাকিব আল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে থমকে আছে পুরো বিশ্ব। কোটি কোটি মানুষ বেকার হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া মানুষগুলো। কাজ বন্ধ হয়ে পড়ায় তাদের পরিবার এখন নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে।

পাশাপাশি করোনা ভাইরাস এত দ্রুত ছড়াচ্ছে যে পর্যাপ্ত মেডিকেল কিটের সংকট দেখা দিয়েছে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য পিপিই, গ্লাভস, মাস্ক সরবরাহ করতে গিয়ে হিমশিম খাচ্ছে অধিকাংশ দেশ। এগুলো সরবরাহে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অনেক বড় বড় প্রতিষ্ঠান।

এমন পরিস্থিতিতে তাদের সাহায্যে এগিয়ে এসেছে জাতীয় ক্রিকেট তারকা ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দাতব্য সংস্থা ‘ দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’।

সংস্থাটি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পাশে দাঁড়িয়েছে কর্মহীন মানুষের। এবার দেশের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ২০ লাখ টাকার মেডিকেল কিট সরবরাহ করছে তারা।

ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সাকিব আল হাসান জানান, খুবই গর্বের সঙ্গে সবাইকে জানাচ্ছি যে, কনফিডেন্স গ্রুপ এবং সাকিব আল হাসান ফাউন্ডেশন মিলে সর্বমোট ২০ লাখ টাকার একটি ফান্ড গঠন করেছে। এগুলো দিয়ে বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেয়া হবে। কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে মানুষের জীবনে পরিবর্তন আনার লক্ষ্যে আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করছি।

এর আগে সম্প্রতি মিশন সেইভ বাংলাদেশ নামের একটি সংগঠনের সঙ্গে একজোট হয়ে দুই হাজার সুবিধাবঞ্চিত পরিবারকে সাহায্য করেছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন।

-এএ