মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

কিতাব মুতালা অবস্থায় দারুল উলুম দেওবন্দের সবচেয়ে বয়স্ক ছাত্রের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল্লাহ্ আশরাফী
দেওবন্দ থেকে>

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন দারুল উলুম দেওবন্দর সবচেয়ে বয়স্ক ছাত্র মাওলানা মাজহার আালী কাসেমী। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।শুক্রবার বা'দ আসর দারুল উলুম দেওবন্দের এহাতায়ে মুলসারীতে মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী'র ইমামতিতে মাওলানা মাজহার আলীর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মাওলানা মাজহার আলী কাসেমী মহারাষ্ট্রের একটি কলেজে ম্যাথ এবং ফিজিক্সের মতো কঠিন বিষয়ে ৩০ বছর শিক্ষকতা করার পাশাপাশি সেখানকার একটি কওমি মাদরাসায় জামাতে শরহেবেকায়া পর্যন্ত একটি মাদরাসায় পড়াশোনা করেন।

কলেজ থেকে রিটায়ার্ডের পর দারুল উলুম দেওবন্দে জালালাইন জামাতে ভর্তির জন্য লিখিত পরিক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হন এবং তিনবছর দারুল উলুমে থেকে এবছর দাওরায়ে হাদিস পড়েন।

ইন্তেকালের সময়েও এহাতায়ে মসজিদে কদীমের নিজ রুমে রমজানের পরে অনুষ্ঠিতব্য বার্ষিক পরিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং কিতাব সামনে রেখেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা যায়, তিনিসহ তার পরিবার বেরলভী বিদআতি আক্বীদার ছিলেন।পরবর্তীতে তিনি বেরলভী গ্রুপ থেকে ফিরে আসলেও তার পরিবার আর ফিরে আসেনি।তাই তিনি তার পরিবারের সাথে সবরকমের সম্পর্ক ছিন্ন করেন। তিনি মাসিক অবসরপ্রাপ্ত ভাতা পেতেন, সেটা দিয়ে তার পড়ালেখা চালিয়ে নিচ্ছিলেন।

আল্লাহ্ তায়ালা মাওলানা মাজহারুল ইসলাম কাসেমীর কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ