‘সবসময় মানুষের জন্য’-এ স্লোগান নিয়ে ১৯৮৮ সালে প্রতিষ্ঠা হয় আল মারকাজুল ইসলামী। একজন বিচক্ষণ আলেম প্রতিষ্ঠা করেন এই সহায়তা সংস্থা। মুফতি শহিদুল ইসলাম যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের প্রতিটি অঞ্চলে লাখ লাখ দরিদ্রের মুখে হাসি ফুটেয়েছে এ সংস্থা।
মানুষের সেবায় আল মারকাজুল ইসলামী অ্যাম্বুলেন্স সার্ভিস ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের ৩০টি অ্যাম্বুলেন্স রয়েছে। আল মারকাজুল ইসলাম অ্যাম্বুলেন্স সার্ভিসটি সম্পূর্ণ সেবামূলক সার্ভিস। গরিব ও অসহায় রোগীদের ক্ষেত্রে ফ্রী সার্ভিস দেওয়া হয়।
রোহিঙ্গাদের আর্তমানবতা সেবায় এগিয়ে এসেছিল আল মারকাজুল ইসলামী সংস্থা। মারা যাওয়া রোহিঙ্গাদের দাফন কাফন থেকে শুরু করে বিপন্ন রোহিঙ্গাদের ফ্রি চিকিৎসা, ত্রাণ সামগ্রী বিতরণ, টিউবওয়েল স্থাপনসহ মহিলাদের গোসলখানা নির্মাণ করে দিয়েছে আল মাকাজুল ইসলাম সংস্থা। করোনার এ কঠিন মুহূর্তে মানবতার সেবায় সবার আগে এগিয়ে এসেছে সংস্থাটি। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫টি, গতকাল ৪টি আর আজ ৪টি লাশ দাফন করেছে তারা। এর মধ্যে হিন্দু লাশ ছিলো দু’টি। আওয়ার ইসলামের ডেপুটি এডিটর আবদুল্লাহ তামিম বিস্তারিত কথা বলেছেন মারকাজুল ইসলামীর নির্বাহী পরিচালক মাওলানা জুবায়ের হুসাইন কাসেমীর সঙ্গে।
আওয়ার ইসলাম: মানবসেবার লক্ষ্যে মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠা। আপনাদের লক্ষ্যে আপনারা কতটা সফল এবং আলেম হিসেবে মানবসেবাকে কীভাবে মূল্যায়ন করেন?
মাওলানা জুবায়ের হুসাইন কাসেমী: প্রথমত মুফতি শহিদুল ইসলামের নেতৃত্বে হক্কানি উলামায়ে কেরামের একটি টিম গঠন হয়। মারকাযুল ইসলামের শুরু থেকে এখন পর্যন্ত তাদের সাধ্য মতো মানুষের সেবা করে আসছে। আলহামদুলিল্লাহ মারকাজুল ইসলামীকে উলামায়ে কেরাম এক নামে চিনেন। এই মারকাজুল ইসলামী উলামায়ে কেরামের আশ্রয়কেন্দ্র ছিল। এখনো মারকাজুল ইসলামী তাদের সাধ্যমতো সেবামূলক কর্যক্রম চালিয়ে যাচ্ছে। মানবসেবাকে আমাদের কর্তব্য বলে মনে করি। আমরা রাসুল সা. এর আদর্শ হিসেবে মানবসেবায় নিজেদের বিলিয়ে দিয়েছি।
আওয়ার ইসলাম: করোনার এ সময়ে মানবসেবায় আপনারা কী ধরনের উদ্যোগ নিয়েছেন।
মাওলানা জুবায়ের