অনুবাদ: তৈয়ব উল্লাহ নাসিম
সম্পাদনা: মুফতি সাইফুল ইসলাম মাদানী
মুসলমানদের সবচেয়ে বেশি মহিমান্বিত মাস রমজান ও তারাবী বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ মাদরাসা।
গতকাল রোববার দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী স্বাক্ষরিত ১২ পৃষ্ঠার এ নির্দেশনায় বলা হয়, রহমতের মাস একেবারে আমাদের দোরগোড়ায় এসে পড়েছে। বরকতের মাস উঁকি দিয়ে দেখছে আর মাগফিরাত নিয়ে কড়া নাড়ছে সব মুমিনের দ্বারে। খুব বেশি চার দিনে আমরা প্রবেশ করবো বছর সেরা মাসটিতে। আমাদের পূর্বপুরুষ আল্লাহ প্রিয় বান্দারা বছরের অর্ধেক সময় রমজানের অপেক্ষায় কাটাতেন, আর বাকি সময় রমজানের বিয়োগ ব্যথায় ব্যথীত থাকতেন।
স্বভাবতই প্রত্যেক মুমিন ব্যক্তি রমজানে বিশেষভাবে নিজেরা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য অধিক মনোযোগী হন। আমরা একটা অস্বাভাবিক সময় পার করছি। এই দুর্যোগের সময়টাতে আমাদের পবিত্র রমজানের আমল গুলি আঞ্জাম দিতে শরঈ দৃষ্টিভঙ্গি ও নির্দেশনাগুলো জানা থাকা অতীব জরুরী। আমাদের সবার আস্থার জায়গা দারুল উলুম দেওবন্দ, পবিত্র রমজানের সমস্ত মাসআলা মাসায়েল সম্পর্কে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে দিকনির্দেশনা দিয়েছে। এই লেখায় সবিস্তারে রমজান এবং তারাবী বিষয়ক দারুল উলুম দেওবন্দের সকল দিক নির্দেশনা তুলে ধরার চেষ্টা করবো।
এক.
(ক) রমজান মাসের অন্যতম আমল হলো রোজা পালন করা। রোজা পালন ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। সুতরাং রোজা পালনে কোন ধরনের অবহেলা একেবারেই কাম্য নয়। অনেকে সামান্য ওজর আপত্তি দেখিয়ে রোজা ছেড়ে দেয়, যা একেবারেই গ্রহণযোগ্য নয়।
(খ) রমজানে একটি অন্যতম এবাদত হল তারাবীর নামাজ। তারাবীর নামাজ বিশ রাকাত জামাতে আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা। বর্তমানে আমাদের মসজিদ গুলোতে করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা রয়েছে জামাতে মুসল্লীর সংখ্যা পাঁচ ও দশ জনে সীমিত রাখার। দারুল উলুম দেওবন্দের নির্দেশনা হলো সরকারি সিদ্ধান্ত যেন আন্তরিকতার সাথে মেনে চলা হয় এবং এটা নিয়ে কোন ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয়। তারাবীর ক্ষেত্রেও যেন কর্তৃপক্ষের বেঁধে দেয়া নিয়ম মানা হয়। চার পাঁচজন মুসল্লি নির্বাচনে যদি সম্মতিক্রমে জটিলতা তৈরি হয়, তবে যেন লটাà¦