মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

করোনা: বিশ্বব্যাপী কমেছে মৃত্যু বেড়েছে সুস্থতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গত ৭ দিন ধরে কমছে। কমছে আক্রান্তের সংখ্যাও। উন্নতি দেখা যাচ্ছে আরোগ্য লাভের ক্ষেত্রেও।

এই মহামারি ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ হাজার ৩৬৬ জন। আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৯২৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ২৩০ জন। আগের দিন অর্থাৎ ১৯ এপ্রিলে সুস্থ হয়ে উঠেছিলেন ২৮ হাজার ৬১৬ জন। সর্বোচ্চ সুস্থ হওয়ার ঘটনা ঘটেছে ১৬ এপ্রিলে, ৩৬ হাজার ৯৯৯ জন। কমবেশি হলেও মোটাদাগে বাড়ছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা।

গত ১৪ এপ্রিলে করোনা ভাইরাসের সংক্রমণে সর্বোচ্চ ১০ হাজার ৭৬১ জনের মৃত্যু দেখেছিল বিশ্ব। তারপর ধীরে ধীরে কমছে। ১৫ এপ্রিলে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৯৬ জন, ১৬ এপ্রিলে ৬ হাজার ৮১৩, ১৭ এপ্রিলে ৮ হাজার ৩২৬, ১৮ এপ্রিলে ৬ হাজার ৪৩৩, ১৯ এপ্রিলে ৪ হাজার ৯৮৪, ২০ এপ্রিলে ৫ হাজার ৩৬৬ জন।

আক্রান্ত হওয়ার হারও কমছে। ১৬ এপ্রিলে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ২৫৪ জন, ১৭ এপ্রিলে আক্রান্ত ৮৬ হাজার ৪৯৭, ১৮ এপ্রিলে সংখ্যাটা কমে হয়েছে ৮১ হাজার ৯০৬ জন, ১৯ এপ্রিলে ৭৫ হাজার ৮০৪, ২০ এপ্রিলে ৭৩ হাজার ৯২৮।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ