মুফতি সাইফুল ইসলাম মাদানী।।
মাইক-রেডিও এর মাধ্যমে লাইভ শুনে বা টেলিভিশন-ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে লাইভে দেখে মসজিদের বাইরে অবস্থানকারী ব্যক্তি মসজিদের ইমামের সাথে জামাআতে অংশ নিলে তা শুদ্ধ হবে কি না?
উত্তর: মসজিদের বাইরে অবস্থানকারী কেউ ইমামের পিছনে মাইক-রেডিও লাইভ শুনে অথবা টিভি-ইন্টারনেটে লাইভে ইমাম কে দেখে নামাজের ইকতিদা করলে, নামাজ শুদ্ধ হবে না। এই নামাজ বাতিল বলে গণ্য হবে। কারণ , তাতে ইকতিদা শুদ্ধ হওয়ার শর্তাবলী পরিপূর্ণভাবে পাওয়া যায় না।
হানাফী মাযহাবের গ্রহণযোগ্য ফতোয়ার গ্রন্থসমূহে ইমামের পিছনে ইকতেদা শুদ্ধ হওয়ার জন্য দশটি শর্ত উল্লেখ করা হয়েছে ১. মুসল্লী এভাবে ইকতেদা বা নিয়ত করবে, আমি এই ইমামের পিছনে অমুক নামাজ পড়ছি। ২. উভয়ের নামায এক হওয়া। ৩. স্থান এক হওয়া। ৪. ইমামের নামায শুদ্ধ হওয়া। ৫. নারী-পুরুষ কাতারে বরাবর না হওয়া। ৬. মুক্তাদী ইমামের সামান্য পরিমানও আগে না হওয়া। ৭. মুক্তাদী কর্তৃক ইমামের উঠাবসা ও স্থানান্তর সম্পর্কে জানা থাকা। ৮. মুক্তাদী ইমাম মুসাফির বা মুকিম হওয়ার ব্যাপারে জ্ঞাত থাকা।
৯. মুক্তাদী ইমামের রুকনের মাঝে শরিক হওয়া। ১০. মুক্তাদী ইমামের অন্তত সমপর্যায়ের হওয়া, নিম্ন পর্যায়ের না হওয়া। (রদ্দুল মুহতার/ ফতোয়ায়ে শামী, ইমামত অধ্যায়,চতুর্থ খন্ড,৪১০ পৃষ্ঠা)
এই দশটি শর্তাবলীর মাঝে গুরুত্বপূর্ণ একটি শর্ত হলো , اتحاد المكان বা ইমাম ও মুক্তাদির স্থান এক হওয়া ।
আল্লামা শামী এ শর্তের ব্যাপারে লিখেন-
فقده تحرر بما تقرر ان اختلاف المكان مانع من صحة الاقتداء ولو بلا اشتباه ولا يصح الاقتداء وان اتحد المكان ثم رايت الرحمتي قد قرر ذلك
(رد المحتار٥٨٨/١)
كذا في حلبي كبير
الباب السابع في المانع من الاقتداء يشترط لصحة الاقتداء اتحاد مكان الامام والماموم الخ
ص/٥٣٣
এ বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে: من کان بینہ و بین الامام نہر أو طریق أو صف من النساء فلا صلاۃ لہ شرح صحیح البخاری لابن --
بطال ۲/۳۵۱
অর্থাৎ, ইমাম ও মুক্তাদীর মাঝে যদি নদী বা রাস্তা থাকে অথবা মহিলাদের কাতার থাকে তাহলে তার নামায হবে না।
এছাড়া উল্লিখিত পন্থায় এক্তেদা শুদ্ধ না হওয়ার ক্ষেত্রে আরো অনেক কারণ রয়েছে। কয়েকটি উল্লেখ করা হলো: ক - জামায়াত শব্দের অর্থের বাস্তবায়ন না হওয়া। ফিকহের পরিভাষায় নামাযের জামাআতের অর্থ হচ্ছে , এমন নামায যা মুসলমানগণ ইমামের পিছনে অনুসর করে একত্রিত হয়ে আদায় করে, ইমামের তেলাও