মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

সৌদিতে রোজা শুরু শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই শাবান মাস ৩০দিন পুর্ণ হবে। সে হিসেবে আগামী শুক্রবার থেকে শুরু হবে রমজান মাস।

আজ বুধবার (২২ এপ্রিল) সৌদির আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে রমজান শুরু হতো। কিন্তু আজ চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার থেকে রমজান শুরু হবে। খবর সৌদি প্রেস এজেন্সি।

এদিকে প্রতিবছরের মতে এবারো পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিভিন্ন ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই দুই মসজিদের পরিস্কার-পরিচ্ছন্নতা। ভিন্নভাবে সাজানো সম্পন্ন করেছে কর্তৃপক্ষ। এ বছর পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে বলে জানায় আল আরাবিয়া।

মাহে রমজান উপলক্ষে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি টিম এই পরিচ্ছন্নতার কাজ করে।এই কাজে মসজিদে হারামের মূল কেন্দ্র কাবা ঘরের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। কাবা ঘর পরিস্কার করার একাধিক ছবি হারামাইন শাইরিফাইনের ইমামদের পরিচালিত টুইটার আইডিতে আপলোড করা হয়েছে।

সৌদি আরবে আজ বুধবার পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৩১ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৯ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৬৪০ জন। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ