নিয়ামুল ইসলাম।।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার দেড় মাস পেরিয়ে গেছে। এ পর্যন্ত পাঁচ হাজারেরও অধিক আক্রান্ত এবং প্রায় দেড়শত'র মত মৃত্যু হয়েছে। লকডাউন ও যানচলাচল বন্ধে সারা দেশে প্রায় অচলাবস্থা। মানুষের রুটিরুজির পথ বন্ধ, মধ্যবিত্তদের ঘরে টানাপোড়েন আর নিম্নবিত্তদের তো মাথায় হাত।
সরকারের খাতায় কিংবা মিডিয়ার চোখে দেশে যে পরিমান হতদরিদ্র বাস্তবতা তার চেয়ে বহুগুণ বেশি। আমাদের আশপাশে তাকালে হয়ত প্রত্যেকেই এমন কাউকে দেখতে পাই যারা একবেলার খাবার দুইবেলা ভাগ করে খায়।
একে তো মহামারীর কারণে রোজগার নাই, অপর দিকে দেশের কিছু কর্তাদের মধ্যে মনুষ্যত্বের অভাব ত্রাণদূর্নীতি আর জালিয়াতির প্রকোপে না খাওয়া মানুষগুলো দারিদ্র্যের সাথে অসম লড়াই করে যাচ্ছে।
সমাজের এমন করুণ দশায় দুস্থ ও অসহায়ের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে মহৎ কাজ। ইসলামে দান-সদকার গুরুত্ব ও ফযীলত অনেক বেশি, বিশেষ করে এহেন পরিস্থিতিতে এর গুরুত্ব কতটা তা বলাই বাহুল্য।
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেন, مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً
(কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? বিনিময়ে তিনি তাকে সেটা বহুগুণে বাড়িয়ে দিবেন। সুরা বাকারা- ২৪৫
অর্থাৎ, আল্লাহর সন্তুষ্টির জন্য কোন কিছু দান করলে তিনি সেটা বহুগুণ বাড়িয়ে বিনিময় প্রদান করেন। সেই বিনিময় আল্লাহ তায়ালা দুনিয়াতেও দিতে পারেন অথবা আখেরাতেও দিতে পারেন।
আল্লাহ পাক অন্যত্র এরশাদ করেন, مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ
وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
(যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দৃষ্টান্ত সেই শস্যদানার মত যা সাতটি শীষ উৎপন্ন করেছে, প্রতিটি শীষের মধ্যে রয়েছে এক'শত দানা। আল্লাহ যাকে ইচ্ছা বহুগুণ বাড়িয়ে দেন, আর আল্লাহ তায়ালা দানশীল ও সর্বজ্ঞানী। _ সুরা বাকারা- ২৬১)
অর্থাৎ, আল্লাহর রাস্তা যে ব্যক্তি এক টাকা দান করল সে যেন এমন একটা শস্যদানা বপন করল যার শেষ ফলাফল হলো সাতশত দানা। সুতরাং সৎ নিয়তে এক টাকা দান করলে এর বিনিময়ে সাত'শ বা তার চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে।
হাদীসে শরিফে এসেছে,عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم الصَّوْمُ جُنَّةٌ وَالصَّدَقَةُ تُطْفِيءُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ
(রাসুল সা. বলেন, রোজা হলো ঢালস্বরূপ, আর সদকা পাপকে এমনভাবে নিঃশেষ করে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরà