সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গাজীপুরে সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিলেন মেয়র (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর মহানগরীতে মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ড বাজার আঞ্চলিক অফিস থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন মেয়র।

ভিডিও বার্তায় মেয়র বলেন, যেহেতু গাজীপুরের গার্মেন্টসগুলো খুলে দেয়া হয়েছে তাই এ রমজান মাসে এখন আর মসজিদের অল্পসংখ্যক মুসল্লিদের জন্য সীমাবদ্ধ রাখার কোন প্রয়োজন নেই। শুক্রবারের জুমার নামাজ ও রমজানের তারাবির নামাজে মুসল্লিগণ অংশ নিতে পারবেন। এতে সিটি করপোরেশনের কোন বাধা থাকবে না।

তিনি আরও বলেন, এখন যেহেতু রমজান মাস, আমরা সবাই রোজা রাখি সে হিসেবে আগামী শুক্রবার থেকে যে সব ওয়ার্ডে করোনা ভাইরাসের কোন পজিটিভ পাওয়া যায়নি সেসব এলাকার মসজিদে যদি মুসল্লিরা নামাজ পড়তে চায় তাহলে আমাদের পক্ষ থেকে কোন সমস্যা হবে না। তবে ওই সব এলাকায় যেন বাইরে থেকে কোন লোক করোনার উপসর্গ নিয়ে আসতে না পারে সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। আমাদের নগরে আমরা সবাই নিরাপদে থাকব। আমাদের পরিবার ও সন্তানদের নিরাপদে রাখব।

‘গাজীপুরের গার্মেন্টস ও আশপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেহেতু খোলা হয়েছে সেহেতু এ এলাকার মানুষকে আর বন্দী রাখা ঠিক হবে না। ওয়ার্ড ভিত্তিক ধান কাটাসহ অন্যান্য কৃষি কাজ যেগুলো আছে তা যেন তারা করতে পারে।’

এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম জানান, মসজিদ খুলে দেয়ার ব্যাপারে সরকারিভাবে কোন সিদ্ধান্ত পাওয়া যায়নি। তবে নগর পিতা হিসেবে মেয়র সাহেব তার নিজস্ব মতামত ব্যক্ত করেছেন।

https://www.facebook.com/dailybanglanews24.com.bd/videos/1491144214401676/?t=1

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ