সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফকিহ আলেমের মর্যাদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী নাজমুল হুদা নুমানী।।

নবী সা. বলেন: فقيه واحد أشد على الشيطان من ألف عابد তথা, একজন ফকিহ আলেম শয়তানের কাছে এক হাজার পীর দরবেশ হতে বেশী ভারী ভয়ংকর.

ইমামুল মুহাদ্দিসিন ইমাম আমাশ রহ.তার বিখ্যাত ছাত্র ইমাম আবু হানিফা রহ.ও ইমাম আবু ইউসুফ রহ.কে বলেন:
نحن (المحدثون) الصيادلة و أنتم (الفقهاء) الاطباء তথা,আমরা মুহাদ্দিসগণ হলাম ফার্মাসিস্ট(ঔষুধ বিক্রেতা) আর তোমরা ফকিহগণ হলে ডাক্তার.

,ইমাম তিরমিযি রহ. বলেন: الفقهاء و هم اعلم بمعاني الحديث তথা ফকিহগণ হাদিসের আইনি কানুনি বিধানগত অর্থ,মর্ম,প্রয়োগ,উদ্দেশ্য সম্পর্কে সর্বাধিক জ্ঞানী।

ইমাম বুখারী রহ. তার ছাত্র ইমাম তিরমিযি রহ.সম্পর্কে বলেন إني إستفدت منك (معاني الحديث) اكثر مما إستفدت مني (الفاظ الحديث) তথা তুমি আমার হতে যে পরিমাণ রেওয়ায়াতুল হাদিস(হাদিসের শব্দগত ইলম) গ্রহণ করেছো,তার তুলনায় আমি তোমার থেকে অধিক পরিমাণে দেরায়াতুল হাদিস ( হাদিসের মর্ম,উদ্দেশ্যগত ইলম) গ্রহণ করেছি.

একই কথা বলেছিলেন ইমাম আবু তাহের কুর্দি আল মাদানী রহ. তার বিখ্যাত ছাত্র শাইখুল ইসলাম সানী ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহ. সম্পর্কে

ইমাম বুখারী রহ. এবং ইমাম মুসলিম রহ. এর হাদিসের উস্তাদ, ইমাম সুফিয়ান বিন উয়াইনা রহ.বলেন:الحديث مضلة إلا للفقهاء তথা ফকিহগণ ব্যতীত অন্যদের ক্ষেত্রে হাদিস বিভ্রান্তির কারণ হয়ে দাড়ায় তার আইনি কানুনী বিধানগত অর্থ,মর্ম,উদ্দেশ্য উদঘানের সময় আল-মাদখাল লি ইবনিল হাজ্ব মালেকী:১:১২৪।

ইমাম ইবনুল হাজ্ব মালেকি ও ইমাম খতিবে বাগদাদী রহ বলেন: التسليم للفقهاء سلامة في الدين তথা ফকিহদের হাতে নিজেকে ন্যস্ত করাই হল দ্বীনকে নিরাপদ রাখা। তারিখে বাগদাদ:৭:৫৬১। আল্লাহ আমাদের ফিকহের ইলম দান করুন।

লেখক: প্রধান মুফতী: মারকাযুল ফিকহ আল ইসলামী ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ