শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

করোনায় ভারতের সাবেক বিচারপতির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ভারতের সাবেক বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী মাত্র ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

গতকাল শনিবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হলে রাত ৯টার দিকে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, তিনি গতমাসে কভিড-১৯ পজিটিভ হন। এপ্রিলের প্রথম মাসে করোনা হাসপাতালে রূপান্তরিত হওয়া দিল্লির এইমস হাসপাতালের ট্রমা সেন্টারে মাস খানেক চিকিৎসাধীন ছিলেন ভারতের কেন্দ্রীয় লোকপাল কমিটির চার সদস্যের অন্যতম এই মুখ।

ত্রিপাঠীর মেয়ে এবং পরিচারিকাও করোনায় সংক্রমিত বলে জানা গেছে। তবে তারা আপাতত সুস্থ আছেন।

করোনায় ভারতের সেনারাও আক্রান্ত হয়েছেন। দিল্লির ময়ূর বিহারে থাকা সিআরপিএফের ৩১ ব্যাটেলিয়নের ১২২ জওয়ান এবার কভিড- ১৯ রোগে আক্রান্ত বলে জানিয়েছে এনডিটিভি। একই ব্যাটেলিয়নের আরও ৪৫ জন সেনা গত সপ্তাহে করোনায় সংক্রমিত হন, এখন সেই সংখ্যা বেড়ে ১২২-এ পৌঁছে গেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, ভারতে ৩৭ হাজার ৭৭৬ জন নতুন এই ভাইরাসে আক্রান্ত। মারা গেছেন ১ হাজার ২২৩ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ১৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ