শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

করোনায় চাকরি হারিয়েছেন? ভরসা রাখুন আল্লাহর উপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

করোনা সংকটের কারণে স্থবির হয়ে পড়েছে বিশ্ব বাজার। বন্ধ হবার উপক্রম হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। চাকরি হারাচ্ছে অসংখ্য মানুষ। বাড়ছে অর্থসংকট।

করোন পরিস্থিতিতে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সবাই। পরিবার চালাতে বিপাকে পড়ছেন মধ্যবিত্তরা। এহেন দুর্দশাপূর্ণ পরিস্থিতিতে স্বস্তি মিলতে পারে একমাত্র আল্লাহর উপর ভরসা স্থাপনের মাধ্যমে।

সবকিছু আল্লাহ তায়ালার ইচ্ছায়ই হচ্ছে

তাকদিরে বিশ্বাস করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ দাবি। তাকদিরে বিশ্বাস করা ব্যতীত কারো ঈমান সস্পূর্ণ হয় না। সুতরাং চাকরি চলে গেলে বুঝতে হবে এটাও আল্লাহ তা'য়ালার ইচ্ছায়ই হয়েছে।

আল্লাহ তা'য়ালা বলেন, পৃথিবীতে এবং তোমাদের ব্যক্তি সত্তার উপর যেসব বিপদ-মুছীবাত আপতিত হয় তার একটিও এমন নয় যে, তা সংঘটিত হওয়ার পূর্বে আমি একটি কিতাবে লিপিবদ্ধ করে রাখিনি। অবশ্যই এমনটি করা আল্লাহর জন্য একেবারেই সহজ। সূরা হাদীদ: ২২

আর বিপদে ধৈর্যহারা হতে নিষেধ করে আল্লাহর রাসূল সা. বলেছেন, জেনে রেখো, ধৈর্যের সাথেই রয়েছে বিজয়। আর কষ্টের পরেই রয়েছে সুখ। তিরমিযী

রিজিকের মালিক আল্লাহ; চাকরি নয়

আল্লাহ তা'য়ালার একটি গুণবাচক নাম হলো আররাজ্জাক অর্থাৎ রিজিকদাতা। যে আল্লাহ চাকরি হারানোর পূর্বে খাইয়েছেন, চাকরি হারানোর পরও সেই আল্লাহই খাওয়াবেন। তিনি তো সেই সত্ত্বা যিনি বান্দাকে তার মাতৃগর্ভে থাকাবস্থায়ও রিজিক দিয়েছেন। চাকরি তো একটি উসীলা মাত্র; আর আল্লাহ তা'য়ালা চাইলে কোনো উসীলা ছাড়াই সবকিছু করতে পারেন।

আল্লাহ তা'য়ালা বলেন, আসমান-জমীনে আল্লাহ তা'য়ালা ছাড়া আর কোনো প্রভু কি আছে যে তোমাদেরকে রিজিক দেয়? না! তিনি ছাড়া আর কোনো প্রভু নেই। সূরা ফাতির: ৩

মানুষের জন্মের পূর্বেই তার রিজিক লিপিবদ্ধ

মানুষ যখন তার মায়ের গর্ভে ১২০ তম দিনে উপনীত হয়, তখন আল্লাহ তা'য়ালা তার রিজিক লিপিবদ্ধ করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করেন। সুতরাং যাই হোক না কেনো, মানুষ তার নির্ধারিত রিজিক লাভ করবেই।

আল্লাহর রাসূল সা. বলেন, মাতৃগর্ভে থাকাকালীন প্রত্যেকের লিঙ্গ নির্ধারণ করা হয়, সে জান্নাতী না জাহান্নামী তা লেখা হয়, তার রিজিকের পরিমাণ নির্ধারণ করা হয় ও তার হায়াতের সময়সীমা লিপিবদ্ধ করা হয়। বুখারী

সুতরাং আল্লাহ কর্তৃক নির্ধারিত রিজিক থেকে বঞ্চিত করার ক্ষমতা কারো নেà