বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মাহে রামাদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মাওলানা মূসা আল-কাযীম।।
শিক্ষক, তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া>

পবিত্র মাহে রামাযান মুসলিম উম্মাহর জন্য এক অফুরন্ত নিয়ামতের মাস৷ রহমত,মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির পয়গায় নিয়ে প্রত্যেক বছর হাজির হয় এ মাস৷ এ মাস পবিত্র কুরআন নাযিলের মাস৷ এ মাসে রয়েছে এমন এক রজনী যা হাজার মাসের ইবাদাতের চেয়ে উত্তম৷ মহান আল্লাহ রাব্বুল আলামীন এ মাসে মুমিনদের উপর সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন৷ যাতে মুমিনদের তাকওয়া তথা আল্লাহভীতি অর্জন হয়৷

যেমনটা ইরশাদ হচ্ছে হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করে দেয়া হয়েছে৷ যেমনিভাবে তোমাদের পুর্ববর্তিদের উপর ফরজ করা হয়েছে৷ যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো৷ সূরাঃ বাকারা, আয়াতঃ১৮৩

ইসলামী শরীয়াহ মানবজীবনের একটি পুর্নাঙ্গ জীবন বিধান৷ মহান আল্লাহ তায়ালা ইসলামী বিধানে কতিপয় বিষয় সকল মুমিনের উপর অপরিহার্য করে দিয়েছেন৷ যেমনঃ ফরজ-ওয়াজিব নামায,ফরজ রোযা৷ আবার কতিপয় বিষয় শুধুমাত্র সামার্থবান যারা তাদের উপর অপরিহার্য করেছেন৷ যেমনঃ হজ্ব,যাকাত৷ আবার কতিপয় বিষয় মুমিনের স্বেচ্ছাধীন রেখেছেন৷ যেমনঃ নফল,মুস্তাহাব ইত্যাদি৷ মানভেদে প্রত্যেকটার বিধানও ভিন্ন ভিন্ন৷

ফরয বিধানগুলো এমন, যে ক্ষেত্রে কোন স্বেচ্ছাচারিতা,কোন ধরনের মনগড়া অজুহাত কিংবা কোন রকম শৈথিল্যের সুযোগ নেই৷ তবে হ্যাঁ শুধুমাত্র ইসলামী শরীয়াহ যে ওযর গ্রহণযোগ্য বলে সমর্থন করেছে সেটাই ধর্তব্য৷ তার কারন শরীয়াহ মানুষের উপর তার সাধ্যাতীত কোন বিষয় কখনো চাপিয়ে দেয়নি৷ যার ফলে শরীয়াতে ওযর,ভুল ইত্যাদী বিষয়গুলোকে বেশ মূল্যায়ণ করা হয়েছে৷

ফরয বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাহে রামাযানের ফরয রোযা৷ যা প্রত্যেক মুমিনের উপর ফরয করা হয়েছে৷ এ ক্ষেত্রেও শরীয়াত দুটি ওযর গ্রহণযোগ্য বলে সমর্থন করেছে৷ আর তা হলো অসুস্হতা ও সফরের হালত৷ আর যারা রোযা রাখতে চিরতরে অক্ষম তাদের জন্য ফিদইয়ার বিধান৷

যেমনটা ইরশাদ হচ্ছেঃ অতঃপর তোমাদের মধ্যে যারা অসুস্হ অথবা সফরে থাকবে তারা অন্য সময়ে এই দিনগুলোর রোযা কাযা করে নিবে সূরাঃবাকারা আয়াতঃ ১৮৪ (অংশ বিশেষ)।

শ্রমিকের কষ্টসাধ্য শ্রমকে ওযর ধরে মাহে রামাযানে রোযা ভেঙ্গে সুবিধামত অন্য সময়ে রোযা রাখার কোন সুযোগ ইসলামী শরীয়াতে কুরআন-হাদীস ইজমা-কিয়াস কিংবা বিজ্ঞ কোন ইমাম বা ফকীহ সমর্থন করেননি৷ কারন রোযার ওযরের বিধানতো সুস্পষ্ট কুরআনেই বর্নিত রয়েছে৷

এ ক্ষেত্রে গ