মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মহিমান্বিত মাসে দোয়া কবুলের মুহূর্তগুলো অবহেলায় কেটে যাচ্ছে না তো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন।।

রমজান মাস স্রষ্টার সমীপে নিজেকে সঁপে দেওয়ার মাস। অবারিত রহমত বরকত ও ক্ষমায় সিক্ত হওয়ার মাস। মহান স্রষ্টার অফুরন্ত ভান্ডার থেকে চেয়ে নেওয়ার মাস। বিশ্ব জাহানের অধিকর্তার দরবারে নিজের চাওয়াগুলো একান্তে পেশ করার মাস। প্রভূর দরবারে চাওয়াটাও একটি স্বতন্ত্র ইবাদাত।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—" الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ অর্থাৎ দোআ করা (চাওয়া) শুধু ইবাদাত নয় বরং ইবাদাতের মগজ। (তিরমিজিঃ ৩৩৭৭)

বান্দা যখন আল্লাহ কে ডাকে আল্লাহ সে ডাক শোনেন, সাড়া দেন। বান্দা চাইলে তিনি খুশি হন, না চাইলে রাগ করেন।

কুরআনুল কারীমে মহান আল্লাহ বলেছেন— ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ অর্থাৎ, "তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। (সূরা মু'মিনঃ ৬০)
অন্য আরেক আয়াতে বলেছেন— وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ" অর্থাৎ, যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিগ্যেস করে, (বল) আমি নিকটেই, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে।" (সূরাঃ বাকারাহ- ১৮৬)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
من لم يسأل الله يغضب عليه
অর্থাৎ—"যে আল্লাহর নিকট চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন।" (তিরমিযীঃ ৩৩১৯, মুসনাদে আহমাদঃ ৬৬১৮)

মহান আল্লাহর শাহী দরবার বান্দার জন্য সদা উন্মুক্ত। তিনি সবসময় সবার প্রার্থনা শোনেন, সাড়া দেন। দিন-রাতের যেকোনো সময় বান্দা তাঁর কাছে প্রার্থনা করতে পারে। তারপরেও প্রতিশ্রুত কিছু মুহূর্ত আছে, যে মুহূর্তগুলোতে আল্লাহ তা'য়ালা বান্দার দু'আ সবিশেষ কবুল করে থাকেন। এমন বেশ কয়েকটি মুহূর্তের কথা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন। পবিত্র রমজানের সে মুহূর্তগুলো প্রভূর দরবারে কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং নিজের প্রয়োজনের কথাগুলো তার কাছে পেশ করার সুবর্ণ সুযোগ।

১/ রাতের শেষ প্রহর

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "
(عن أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال:) " ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا، حين يبقى ثلث الليل الآخر، يقول : من يدعوني فأستجيب له ؟ من يسألني فأعطيه ؟ من يستغفرني فأغفر له ؟ ".
অর্থঃ আমাদের মহামহিম প্রতিপালক প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন— কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন, যে আমার নিকট চাইবে? আমি তাকে তা দিব। কে আছে এমন, যে আমার নিà