বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রাজধানী ঢাকায় করোনার নমুনা সংগ্রহের বুথ চালুর উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা সিটি করপোরেশনের কমিউনিটি সেন্টারে বসছে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) নুমনা সংগ্রহের ১৩টি বুথ।

প্রতিটিতে দিনে কমপক্ষে ৮০টি নমুনা সংগ্রহ করা হবে। একাজে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক। তিন-চারদিনের মধ্যে বুথগুলো চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি বেশি টেস্ট করার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা। বর্তমানে দেশে প্রতিদিন টেস্ট হচ্ছে ৬ হাজারের মত।

ঢাকা মহানগরে করোনা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পরীক্ষা করানো নিয়েও আছে ভোগান্তির অভিযোগ। তাই এই চাপ সামলাতে বসানো হচ্ছে নমুনা সংগ্রহের বুথ।

বুথের জন্য কমিউনিটি সেন্টার, স্কুল ও পার্কসহ ৩০টি জায়গা প্রস্তাব করেছে ঢাকা উত্তর সিটি। আর ঢাকা দক্ষিণের চাহিদা অনুযায়ী যাত্রাবাড়ি ও বাসাবোসহ পাঁচটি কমিউনিটি সেন্টার দিয়েছে।

প্রাথমিকভাবে ঢাকা উত্তরে ৮টি এবং দক্ষিণে ৫টি বুথ বসছে। ব্র্যাক বলছে, কাঁচের তৈরি এসব বুথে স্বাস্থ্যঝুঁকি খুবই কম। নমুনা সংগ্রহে সময় লাগবে পাঁচ থেকে ছয় মিনিট। এছাড়াও রাজধানীতে পাঁচটি বুথ বসিয়েছে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ