মুফতি নূর মুহাম্মদ রাহমানী।।
দুনিয়ার জীবনে সবাই সফলতার মুখ দেখতে চায়। পরাজয়ের গ্লানি কেউ বহন করতে রাজী নয়। এটা সৃষ্টজীবনের স্বভাবজাত অভ্যাস। এটা মানুষের মধ্যে থাকবেই। একজন মুমিন হিসেবে সবাই চায় সফল মুমিন হতে তাই আমাদের সফল হতে মাত্র ৭টি গুণ অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা মুমিনুনের প্রথম ৯ আয়াতে সেই গুণগুলোর আলোচনা করেছেন এবং ১০ ও ১১ নং আয়াতে তাদের পুরস্কারের কথা আলোচনা করেছেন। আয়াতগুলোর আলোকে নি¤েœ সেই সাত গুণের আলোচনা করা হলো।
প্রথম গুণ: নামাজ খুশু-খুযু তথা মনোযোগী হয়ে আদায় করা।
আল্লাহ পাক বলেন, যারা নিজেদের নামাজে বিন¤্র্র।’ অর্থাৎ সফল মুমিনের প্রথম গুণ হলো যারা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যাবতীয় নামাজ মনোযোগী হয়ে আদায় করে। নামাজে ডানে-বামে তাকায় না। সিজদার জায়গায় দৃষ্টি নিবদ্ধ রাখে। দেহের কোনো অংশ নিয়ে খেলা করে না। এমনকি নামাজে মহান আল্লাহ ছাড়া অন্য কিছুর কল্পনাকে অন্তরে ইচ্ছাকৃতভাবে স্থান দেয় না।
হজরত আবু হুরাইরা (রা.) বলেন, রাসূল (সা.) এক ব্যক্তিকে নামাজে দাঁড়িয়ে খেলা করতে দেখে বললেন, এই ব্যক্তির অন্তরে খুশু-খুযু তথা নম্রতা থাকলে তার অঙ্গ-প্রত্যঙ্গও স্থির থাকতো। (তাফসিরে মাজহারি)
দ্বিতীয় গুণ: অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা।
আল্লাহ পাক বলেন, যারা অনর্থক কাজ হতে বিরত থাকে। অর্থাৎ সফল মুমিনের দ্বিতীয় গুণ হলো, তারা কথা ও কাজে অনর্থক বিষয়াদি হতে বিরত থাকে। হোটেলে, চার ষ্টলে বসে অপ্রয়োজনীয় গল্প-গোজব করে না। অনর্থক আড্ড দেয় না।
সূরা ফুরকানে সফল মুমিনের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে, তারা যখন অনর্থক ক্রিয়াকলাপের পাশ দিয়ে অতিক্রম করে, তখন তারা তাতে ভ্রæক্ষেপ না করে ভদ্রভাবে চলে যায়।’
রাসূলে আকরাম (সা.) ইরশাদ করেছেন, ত্যাগ করে, মানুষ যখন অনর্থক বিষয়াদি ত্যাগ করে, তখন তার ইসলাম সৌন্দর্যমণ্ডিত হতে পারে। (সুনানে তিরমিজি, হাদিস ২৩১৮:)
তৃতীয় গুণ: জাকাত আদায় ও আত্মশুদ্ধি করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা ইরশাদ করেন, যারা জাকাতদানে সক্রিয়।’ আয়াতে জাকাত দ্বারা আত্মশুদ্ধি উদ্দেশ্য, যেমনটি বলেছেন বহু মুফাসরিগণ। অর্থাৎ সফল মুমিনের তৃতীয় গুণ হলো যারা আত্মশুদ্ধি অর্জন করে। শিরক, রিয়া (লোক দেখানো), অহঙ্কার, হিংসা, শত্রæতা, লোভ-লালসা, কৃপনতা ইত্যাদি থেকে আত্মাকে পরিশুদ্ধ করে। কারণ এগুলো সব কবিরা গোনাহ। আত্মাকে এগুলো থেকে পবিত্র করা ফরজ।
সূরা আ‘লাতে এসেছে, যে আত্মশুদ্ধি অর্জন করছে, নিজের রবের নাম স্মরণ করেছে এবং নামাজ আদায় করেছে, সে-ই সফলকাম হয়েছে।
৪র্থ গুণ: যৌনাঙ্গকে হারাà¦