শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ভাসানচরে এ পর্যন্ত পাঠানো হলো ৩০৬ রোহিঙ্গা মুহাজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর ভাসানচরে ৩০৬ জন রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।

গত শুক্রবার (০৮এপ্রিল) রোহিঙ্গাদের একটি দলকে স্থানান্তর করা হয়েছে। দলটিতে নারী-শিশুসহ মোট ২৭৭ জন সদস্য রয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের ভাসানচরে আনা হয়। এর আগে গত রোববার (৩ মে) নারী শিশুসহ ২৯ জনকে আনা হয়।

শনিবার (৯ মে) দুপুরে ভাসানচরে দায়িত্বপালনকারী নৌ-বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুর রশিদ বিষয়টি জানান।

তিনি জানান, শুক্রবার দুপুরে নারী-পুরুষসহ রোহিঙ্গাদের একটি দলকে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, দলটিতে ২৭৭ জন রোহিঙ্গা রয়েছে। গণনার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বর্তমানে তাদের ভাসানচরের আশ্রয়ন প্রকল্পের ক্লাস্টার হাউজে সামাজিক দূরত্বে আলাদা করে রাখার ব্যবস্থা করা হয়েছে। তাদের খাবার-দাবারের ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য চিকিৎসক রয়েছেন।

এর আগে, গত ৩ মে সাগরে ছোট একটি বোটে রোহিঙ্গাদের ভাসতে দেখে ২৯ জনকে নৌ-বাহিনীর সদস্যরা উদ্ধার করে। এরপর তাদের ভাসানচরে আনা হয় এবং প্রত্যেককে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ভাসানচরে মোট ৩০৬ রেহিঙ্গাকে আনা হয়েছে। প্রথম দফায় ২৯ সজন তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং বাকিরা নারী, দ্বিতীয় দফায় ২৭৭ জনের মধ্যে ১৬৮ জন নারী এবং বাকিরা পুরুষ। তাদের নিরাপত্তায় নৌ-বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের আলাদা করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

তবে এ ব্যাপারে কিছুই জানাতে পারেননি নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। তিনি বলেন, এ ব্যাপারে নৌ-বাহিনী ভালো বলতে পারবেন। ভাসানচরকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নোয়াখালীকে হস্তান্তরই করা হয়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ