শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

রমজানের শেষ দশকের ফজিলত ও তাৎপর্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লামা শায়খ সাজিদুর রহমান।।

الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله وصحبه ومن والاه، أما بعد

আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামীনের দয়া ও অনুগ্রহ কত অপরিসীম, আমরা এটা কল্পনাও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামীন কতভাবে যে বান্দার প্রতি মমতা ও ভালোবাসার আচরণ করেন, এসব আমরা ভেবেও শেষ করতে পারবো না।

বছরের বারো মাসের মধ্যে একটি মাস, রমজান মাসকে আল্লাহ বিশেষভাবে মর্যাদাবান করেছেন, অন্যান্য মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তেমনিভাবে রমজানের দুই দশকের তুলনায় শেষ দশকে আল্লাহ তাআ‘লা বিশেষ ফজিলত রেখেছেন। এই দশকে বান্দাদের উপর আল্লাহর দয়া ও করুণা অঝোর ধারায় বর্ষিত হয়ে থাকে।

হাদীসের কোনো কোনো বর্ণনা অনুযায়ী এই শেষ দশকেই লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ বলে আল্লাহ বলেছেন, এই শেষ দশকেরই কোনো এক রাত হয়ে থাকে। এই জন্য আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দশ দিনের আমলের বিষয়ে অত্যন্ত যত্নবান হতেন।

আয়েশা রাযি. এর বিবরণটি শুনুন, কী চমৎকার অলঙ্কারমণ্ডিত প্রকাশ- عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ‏.‏

রমজানের শেষ দশক যখন শুরু হতো, তখন তিনি (পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে) কোমর বেঁধে আমল-ইবাদতে নিমগ্ন হতেন। রাতভর জেগে জেগে ইবাদত-বন্দেগী করতেন। সে সময় তো তিনি তার পরিবারের লোকদেরকেও নামাজের জন্য, ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। (সহীহ বুখারী, হাদীস ২০২৪; সহীহ মুসলিম, হাদীস ১১৭৪)

বস্তুত রমজানের শেষ দশকের ফযীলত ও উপকার লাভের জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই উদ্যোগ-আয়োজন। মুসলিম শরীফের এক বর্ণনায় আম্মাজান আয়েশা রাযি. এরই বর্ণনা, كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يَجْتَهِدُ في العَشْرِ الأوَاخِرِ، ما لا يَجْتَهِدُ في غيرِهِ.

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ দশকে আমল-ইবাদতের এত সাধ্য-সাধনা করতেন যা রমজানের অন্য দিনগুলোতে করতেন না। সহীহ মুসলিম, হাদীস১১৭৫

আমাদের সবার করণীয়, রমজানের বিশটি দিন তো চলেই গেলো, এখন আমরা যেন রমজানের ফযীলত অর্জনের ব্যাপারে আরো বেশি মনোযোগী হই, আরো বেশি তৎপর হই। যাদের সাধ্য আছে, আমরা ইতিকাফের নিয়ত করে মসজিদে চলে আসি।

শেষ দশকে ইতিকাফের যে সুন্নত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দান করেছেন, তা মূলত এই শেষ দশকের ফায়দা লাভের জন্যই। লাইলাতুল কদর, যে রাতের বিষয়ে কুরআন মাজীদে ইরশাদ হয়েছে, এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। এই এক রাতের ইবাদতের ফজিলত হাজার মাসের