মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘রমজানের পবিত্রতা রক্ষার্থে অনলাইন সময় অপচয় করবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।

মজলিসে তালিমুস সুন্নাহ'র মহাসচিব, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেছেন,

পবিত্র মাস রমজান। মুক্তির মাস রমজান। আল্লাহর নৈকট্য লাভের মাস রমজান। সবকিছু ছাড়িয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর মাস রমজান। এই রমজানের গুরুত্ব যেমন অপরিসীম তেমনিভাবে সর্বপ্রকার "ইসরাফ" থেকে বেঁচে থাকার গুরুত্ব সমানভাবে।

রমজানে প্রতিটি ইবাদতের দশগুণ প্রতিদান দেওয়া হয়। কিন্তু এই প্রতিদান তখনই পাওয়া যাবে, যখন গুনাহ, অপচয়, অযথাকর্ম থেকে মুক্ত থাকা যাবে।

ইফতার, সেহরি ও তারাবি ছাড়াও রমজানের নিজস্ব কিছু দাবি আছে। তার মাঝে "ইসরাফ" থেকে বেঁচে থাকা অন্যতম দাবি।

আমাদের সমাজ আজ অনলাইন কেন্দ্রীক। বর্তমান সমাজে অনলাইনের গুরুত্ব থাকলেও অতিমাত্রায় ব্যাবহার ইসলাম সমর্থন করে না। যতটুকু দরকার ততটুকু সময় দিয়ে বাকি সময় ইবাদত বন্দেগিতে কাটালে আল্লাহর দরবারে আমাদের মূল্য আরো বেড়ে যাবে।

তাই বন্ধুদের প্রতি আহ্বান- রমজানে যতটুকু সম্ভব অনলাইন থেকে দূরে থাকুন। বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন। নফল নামাজে সময় ব্যায় করুন। তারতিলের তারাবী আদায় করার চেষ্টা করুন।

আজ বিকেলে গণমাধ্যমকর্মীদের পাঠানো এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করেন তিনি।

সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, "মিডেলিস্টে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের প্রতিযোগিতা হয়। তাঁরা সারাবছর ব্যবসা করে। কিন্তু রমজানে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস যাতে দরিদ্র মানুষের হাতের নাগালে থাকে তাই তাঁরা জিনিসপত্রের দাম কমিয়ে দেয়।

এ বিষয়টি নিঃসন্দেহে ভালো কাজ। আমরা চাই আমাদের দেশের সরকার এরকম উদ্যোগ নেবেন। পাশাপাশি ব্যবসায়ীরাও সরকারকে সহযোগিতা করবেন বলে আশাকরি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ