মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে যা বললেন আল্লামা তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেমে নেই। অনেক দেশে তা দিন দিন বেড়েই চলছে। এ ভয়ংকর পরিস্থিতেও আমরা অনেক সময় সতর্কতা অবলম্বনে খুব একটা গুরত্ব দিচ্ছি না৷ এ মহামারীর সময় মানবতার সেবায় নিয়োজিত ডাক্তারগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন নিরন্তর। তবুও অনেক সময় আমরা তাদের দোষারোপ করতে ছাড়ি না। বিশ্ববরেণ্য আলেমে দ্বীন মুফতি তাকি উসমানী (দা বা) করোনা পরিস্থিতিতে সবাইকে সতর্কতার আহব্বান জানিয়ে সম্প্রতি একটি টুইট বার্তা করেছেন। আওয়ার ইসলামের পাঠকদের জন্য গুরত্বপূর্ণ এই টুইটটি তুলে ধরা হলো৷ অনুবাদ করেছেন উবায়দুল্লাহ তাসনিম।


মুফতি তাকি উসমানি বলেন, বিপদের সময় সতর্কতা অবলম্বন না করা বাহাদুরি বা বীরত্ব নয়; বরং তা গাফলতির নামান্তর। আজকের করোনা ভাইরাস আল্লাহ পক্ষ থেকে কোন গযব হোক বা মানবসৃষ্ট কোন রোগ (আপনি যেটাই মনে করেন), সেটা একটা বাস্তবিক রোগ; দিনদিন যা বেড়েই চলছে। এরূপ (ভয়ংকর) পরিস্থিতিতে আমাদেরকে (সবধরণের) গুজব থেকে বেঁচে বুদ্ধিমানের মতো কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, আর,(আমরা ডাক্তারদের দোষারোপ করা থেকে বিরত থাকবো) যে সমস্ত ডাক্তারগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলছেন, তাদেরকে দোষারোপ করা নিতান্তই অকৃজ্ঞতা। (টুইটার থেকে)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ