বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

‘চিকিৎসার টাকা লুটপাটকারীরা মানুষ নামের কলঙ্ক, এরা অমানুষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, করোনা মহামারী প্রাক্কালেও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগে সীমাহীন দুর্নীতি করে বরাদ্দের টাকাগুলো লুটেপুটে খাচ্ছে। অপরদিকে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বনিআদম। যারা দেশের এই কঠিন মুহুর্তেও দুর্নীতি করে, সাধারণ মানুষের চিকিৎসার টাকা লুটেপুটে খায় এরা মানুষ নামের কলঙ্ক, এরা অমানুষ।

আজ মঙ্গবার এক অডিও বার্তায় চরমোনাইয়ের পীর বলেন, করোনা ক্রমেই রেকর্ড ভঙ্গ করে বেড়েই চলছে। এই মহামারীর সময়ও মানুষের মধ্যে হেদায়েত নেই, অনুশুচনা নেই, মানুষ রক্তচোষা নীতি পরিহার করতে শেখেনি, তাহলে করোনা না বেড়ে উপায় কী? চিকিৎসা সরঞ্জামের অভাব এবং সুচিকিৎসার অভাবে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সীমাহীন দুর্নীতি ও চুরি দেশের মানুষকে হতবাক করেছে। যে মুহুর্তে এধরণের চুরি ও দুর্নীতি তা কোনভাবেই মেনে নেয়ার মত নয়। চাল চোরদের বিরুদ্ধে লোক দেখানো কিছু নেতার বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নিলেও অধিকাংশ দুর্নীতিবাজ ও চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি সরকার। ফলে দুর্নীতি প্রতিনিয়ত সীমা ছাড়িয়ে যাচ্ছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দুর্নীতির পথ বন্ধ করতে না পারলে মানুষের সেবা করা যাবে না। সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত সব খেয়ে শেষ করে দিবে দুর্নীতিবাজরা। তাই দুর্নীতিকে সমূলে উৎখাত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ