মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

রাজশাহীতে করোনা শনাক্তের পরদিনই মাদ্রাসার শিক্ষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে লুৎফর রহমান (৫২) নামের এক মাদরাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টার  দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আগের দিন সোমবার রাতেই তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল। রামেক হাসপাতালের উপপরিচালক ড. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, করোনায় মৃত লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে। তিনি মোহনপুরের মহিষকুণ্ডি মাদরাসার শিক্ষক। তার স্ত্রী গুলনাহার বেগম মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত শনিবার বাড়ি থেকেই তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে, রাজশাহী জেলায় এ নিয়ে চারজনের মৃত্যু হলো করোনায়। গত ১২ এপ্রিল জেলার পুঠিয়া উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। সোমবার পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ