মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে?

লামায় ৮ বছরের শিশুকে শ্লীলতাহানি, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবানের লামা উপজেলায় আট বছর বয়সী এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শিশুটি বাম ও ডান হাতির ছডা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাম ও ডান হাতির ছডা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুর স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে শিশুটি বাডীর পাশের পাহাড়ে গরু চরাতে গেলে ফাঁসিয়াখালী ইউপির ৬নং ওয়ার্ড হায়দারনাশী এলাকার মুহা. রমজান আলীর ছেলে বখাটে আরিফ তাকে একা পেয়ে জোরপূর্বক তার খামার ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি শিশুটির স্বজনেরা জানতে পেরে লামা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে আরিফকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মিজানুর রহমান বলেন, ঘটনার অভিযোগ পাওয়া মাত্র অভিযান চালিয়ে বিকেল ৫ টায় আরিফকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ