শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ‘পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদে’র হাজার গাছ রোপণের উদ্যোগ ‘ঢাকা-চট্টগ্রামসহ গুরুত্বপূর্ণ রুটে চলবে চীনের বুলেট ট্রেন’ বায়ু ও শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

আল্লামা নুরুল ইসলাম অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: বাংলাদেশে খতমে নবুওয়ত আন্দোলনের অন্যতম রুপকার, হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় শুরার অন্যতম সদস্য, বেফাকুল মাদারিসের কেন্দ্রীয় সহ সভাপতি, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার অন্যতম সদস্য, জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম খিলগাঁও ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম অসুস্থতায় ভুগছেন।

আজ বৃহস্পতিবার উনার বড় ছেলে মাওলানা রাশেদ বিন নুর আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা রাশেদ বিন নুর বলেন, আব্বা রমজানের ২৮ তারিখে হঠাৎ করে প্রচন্ড জ্বর অনুভব করেন। তখন আমরা ঢাকা খিদমাহ হাসপাতালের ডা. জিয়াউল করিমের তত্বাবধানে তার চিকিৎসার ব্যবস্থা করি। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছেন। বর্তমানে প্রচন্ড কাশি ও মাথা চক্কর ও অতি দুর্বলতায় ভুগছেন। দুর্বলতা কারণে তিনি বিছানা থেকে উঠতে পারেন না।

‘মাঝে মাঝে আব্বার ডায়বেটিস লো হয়ে যায়। বর্তমানে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আব্বার চিকিৎসা চলছে’ বলে যোগ করেন তিনি। তিনি আল্লামা নুরুল ইসলামের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ