মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ সুরমায় উদ্ধারকৃত শামীমের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা থেকে উদ্ধারকৃত ‘হত্যাকাণ্ডের শিকার’ বালাগঞ্জের যুবক ইউনুছ আহমদ শামীমের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানা যায়, ইউনুছ আহমদ শামীম (৩৮) বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। শামীম সিলেট জেলা বারে আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন। শামীম ৩ছেলে ও ১ কন্যার জনক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের শিকার শামীম গত সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে সিলেট এয়ারপোট এলাকার নয়াবাজার বড়শালা বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বের হন। ওইদিন মধ্যরাতের পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এরপর গত বুধবার বিকালে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার উত্তর সিলাম (ধোপাঘাট) এলাকার সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের পাশ থেকে দক্ষিণ সুরমা থানা পুলিশ একটি ‘বস্তাবন্দী অজ্ঞাত মৃতদেহ’ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের ঘটনাটি জানাজানি হলে নিখোঁজ ইউনুছ আহমদ শামীমের আত্মীয়-স্বজন সংবাদ পান এবং সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।

ময়না তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে শামীমের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এদিকে ‘হত্যাকাণ্ডের শিকার’ ইউনুছ আহমদ শামীমের চাচাতো ছোটভাই ইউছুফ আহমদ চেরাগ আলীসহ পরিবারের সদস্যরা জানিয়েছেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবারের লোকজন এবং এলাকাবাসী অভিযোগ জানিয়েছেন, নিহত ইউনুছ আহমদ শামীম ‘হত্যাকাণ্ডের শিকার’ হয়েছেন। তারা অভিযোগ করেছেন তাকে ‘পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে’।

এদিকে বুধবার বিকালে ‘বস্তাবন্দী’ অবস্থায় অজ্ঞাত মৃতদেহ উদ্ধারের ব্যাপারে দক্ষিণ সুরমা থানার অফিসার ইন-চার্জ খায়রুল ফজল ইতোপূর্বে সাংবাদিকদের কাছে সত্যতা স্বীকার করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ