মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বর্জনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তরপ্রদেশের মুফতি নাস্তার ফারুকি মসজিদে অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলাম ধর্মে অ্যালকোহল সরাসরি নিষিদ্ধ। তাই মুসলিমদের অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা কোনোভাবেই উচিত নয়। তিনি বলেন, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ব্যবহার করা হলে মসজিদের পবিত্রতা নষ্ট হবে।

তিনি ব্যাখ্যা করে বলেন, আল্লাহর ঘর অপবিত্র হতে দেয়া যাবে না। অপবিত্র স্থানে নামাজ পড়া যায় না। জেনেশুনে একটি মসজিদকে অপবিত্র করা মানে পাপ কাজে লিপ্ত হওয়া। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজারের বদলে তিনি মসজিদ চত্বরে সাবান, ডিটারজেন্ট পাউডার বা শ্যাম্পু দিয়ে ভালো করে হাত ধোয়ার বিষয়টি তুলে ধরেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ