মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরো অবনতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানান তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তবে তার চিকিৎসা চলতে থাকবে।

নাসিমকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি তারা।

তিনি আরও বলেন, মোহাম্মদ নাসিমকে যদি তার পরিবার বিদেশ নিতে চান, তাহলে তারা নিতে পারেন। তবে সঠিক ব্যবস্থা করে তাকে বিদেশ নিতে হবে। কারণ তার অবস্থা খুবই সংকটাপন্ন।

গত ১ জুন শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত শুক্রবার ভোরে স্ট্রোক করেন তিনি।

পরে ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন। তারপর থেকে গভীর কোমায় রয়েছেন সাবেক এ স্বাস্থ্যমন্ত্রী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ