মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

‘বাজেটে জনগণের স্বার্থ উপেক্ষা করে দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষা করা হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০২০-২১ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটকে জনস্বার্থ বিরোধী আখ্যা দিয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজী এবং মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, এ বাজেট বাস্তবায়িত হলে ইন্টারনেট পরিসেবা ও মোবাইল ফোনের ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে। এর মাধ্যমে মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঘোষিত বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা কল্পনা বিলাসী। ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকার এই লক্ষ্যমাত্রা পূরণে জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপানোর পথ সুগম করা হয়েছে। এমনিতে দারিদ্রতা ও করোনা পরিস্থিতির কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার উপর এই বাজেট গরিবদের জন্য মরার উপর খাঁড়ার ঘা হবে।

নেতৃদ্বয় আরো বলেন, বাজেটে এক লক্ষ নব্বই হাজার কোটি টাকার ঘাটতি পূরণের জন্য দেশি-বিদেশি খাত থেকে চড়া সুদে ঋণ নিতে হবে। এবং এর মাধ্যমে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত্বের পথে ঠেলে দেয়ার পর তৈরি হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজদের অপকর্মকে উৎসাহিত করা হয়েছে। যা একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কখনোই সুখকর নয়।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির এই নেতৃদ্বয় বলেন, বাজেটে ৮.২ প্রবৃদ্ধির মে হার নির্ধারণ করা হয়েছে তা সম্পূর্ণ কল্পনাপ্রসূত। বোদ্ধাদের মতে, এই হার অর্জন করা কোনভাবেই সম্ভব নয়। সর্বোপরি কথার ফুলঝুরির এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থবিরোধী ও লুটেরা শ্রেণীর স্বার্থরক্ষাকারী এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ