মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

সাইবার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন ইশরাক হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাইবার নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ইশরাকের নামে অনলাইন মাধ্যমে বিভিন্ন আইডি, পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেল খুলে বিভ্রান্তি এবং উস্কানিমূলক তথ্য শেয়ার বা পোস্ট করে যেন কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য এই জিডি করা হয়।

শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় গিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে জিডি করেন তার গণমাধ্যম কর্মকর্তা সুজন মাহমুদ।

জিডিতে উল্লেখ করা হয়, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক আইডি, অফিসিয়াল পেজ, টুইটার আইডি, ইনস্টাগ্রাম এবং একটি ইউটিউব চ্যানেল ব্যতীত ইশরাক হোসেনের নামে পরিচালনা করা অন্য যেকোনো আইডি, পেজ বা গ্রুপ থেকে কোনো কিছু পোস্ট বা শেয়ারের কোনো দায়ভার তিনি বহন করবেন না। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তাও চান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ