বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনের অগ্নি বেলুন ও ঘুড়ির আতঙ্কে ইসরায়েল দিশেহারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলের উপশহরগুলোতে আবারো আগুনসহ বেলুন ও ঘুড়ি পাঠাতে শুরু করেছে ফিলিস্তিনিরা। এসব বেলুন ও ঘুড়ি থেকে আগুনের সূত্রপাত হতে পারে এ আশঙ্কায় দখলীকৃত অঞ্চলে গড়ে ওঠা উপশহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গতকাল শুক্রবার একদল ফিলিস্তিনি তরুণ গাজা উপত্যকা থেকে এ ধরণের কয়েকটি বেলুন উড়িয়েছে। এসব ফিলিস্তিনি যুবকের একজন হলেন আবু ইয়াসির।

তিনি বলেছেন, ইসরায়েলের অব্যাহত অপরাধযজ্ঞ বিশেষকরে আল-আকসা মসজিদে নামাজে বাধা এবং পশ্চিমতীরকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বেলুন উড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রমেই বেলুনের সংখ্যা বাড়ানো হবে। তাদের অপরাধ যত বাড়বে আগুনসহ বেলুনের সংখ্যাও ততো বাড়বে।

এর আগেও ফিলিস্তিনিরা এ ধরণের বেলুন ও ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। সে সময় তাদের বেলুন ও ঘুড়ির কারণে ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল দখলদার ইসরাইলিরা।

ফিলিস্তিনিদের বেলুনের আগুনে গাজার ওপাশের উপশহরবাসীদের কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছিল। এছাড়া যেকোনো সময় যেকোনো বাড়িতে আগুন লাগতে পারে বলে আতঙ্ক তৈরি হয়েছিল। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ