মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২

বিশিষ্ট ওয়েজ মুফতি মুশতাকুন্নবীর বাবার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: প্রখ্যাত ওয়ায়েজ মুফতি মুশতাকুন্নবী কাসেমীর বাবা মাওলানা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আজ শনিবার ভোররাত ৪টায় লক্ষ্মীপুর সদরের টুমচরস্থ নিজ বাড়ীতে তিনি বার্দ্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১০ ছেলে, ৩ মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী ও ভক্ত রেখে যান। দেশ-বিদেশে তার হাজার হাজার ছাত্র রয়েছে।

মাওলানা আব্দুল কুদ্দুস খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। তিনি লক্ষ্মীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ও লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদের দীর্ঘকালীন খতিব ছিলেন।

আজ জোহরের পর টুমচর ইসলামিয়া কামিল মাদরাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। অত:পর টুমচরস্থ পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে বলে জানা যায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ