বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ভারতীয় যৌথ বাহিনীর অভিযানে কাশ্মীরে ২ স্বাধীনতাকামী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও দুই স্বাধীনতাকামী নিহত হয়েছে।

এক সপ্তাহে স্বাধীনতাকামী নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ জনে। গত সপ্তাহে দক্ষিণের জেলা সোফিয়ানে টানা দুদিনে ৯ জনকে হত্যা করে যৌথ বাহিনী।

আজ শনিবার কুলগাম জেলায় বন্দুকযুদ্ধে নিহত হয়েছে আরও ২ জন।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অন্তত দুই জঙ্গির উপস্থিতির সুনির্দিষ্ট তথ্য পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তা বন্দুকযুদ্ধে পরিণত হলে দুজন অজ্ঞাতনামা নিহত হয়।

যুদ্ধবিরতি ভঙ্গ করে বৃহস্পতিবার পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ভারতীয় আর্মির বারামুল্লা ও উরির সেক্টরে গুলিবর্ষণ করে। তাতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়। ভারতের নিরাপত্তা বাহিনী পরের দিন পাল্টা জবাব দেয়, তাতে দুই পাকিস্তানি সৈন্য নিহত ও তিনজন আহত হন। ওই ঘটনার একদিন পরই কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযান চালালো ভারত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ