বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত হয়েছেন বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেডিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

জিকে রেপিড ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী অধ্যাপক ডা. মুহিব উল্লাহ খন্দকার জানান, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট দিয়ে ডা. জাফরুল্লাহর পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলে তারা নিশ্চিত হয়েছেন তিনি এখন করোনামুক্ত। তিনি সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে। তাকে এখন সুস্থ বলা যায়। তবে তার কিডনির সমস্যা এবং গত কিছু দিন যে ধকল গেছে, তাতে আরও কয়েক দিন তাকে হাসপাতালে থাকতে হবে।

তিনি আরও জানান, ডা. জাফরুল্লাহ শনিবার সারাদিন স্বাভাবিকভাবে শ্বাস নিয়েছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি প্রায় সারা দিন অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশ রাখতে পেরেছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জা‌নিয়েছেন বলেও গণস্বাস্থ্য কেন্দ্রের ভেডিফাইড ফেসবুক পোস্টে জানানো হয়।

উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণ ফলাফল পজিটিভ আসে। এরপর থেকেই তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ