বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সৎ,পরিচ্ছন্ন রাজনীতিক মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট আরও অনেকে।

গতকাল শনিবার (১৩ জুন) দিবাগত রাতে পৃথক পৃথক শোক বার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শোক প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীও।

শোকবার্তায় তারা বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ ছিলেন একজন সৎ ও আদর্শবান রাজনৈতিক নেতা। দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ শেখ আবদুল্লাহ ছিলেন তৃণমূল পর্যায় থেকে উঠে আসা ইতিবাচক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণমানুষের অধিকার রক্ষার আন্দোলনে শেখ আবদুল্লাহ ছিলেন অকুতোভয় সৈনিক। সাধারণ মানুষের কল্যাণে তার অবদান অক্ষয় হয়ে থাকবে।

এছাড়াও তার মৃত্যুতে শোক জানিয়েছে, জাতীয় সমাজতান্ত্রিক দলও (জাসদ)। শনিবার দিবাগত রাতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন।

গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামও।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) মারা যান।

তার মৃত্যুর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচে ছুটে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ