বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল বানাতে এরদোগানের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: এশিয়া ও ইউরোপের মেলবন্ধন খ্যাত তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলকে ইসলামি অর্থনীতির কেন্দ্রস্থল বানানোর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

রোববার (১৪ জুন) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ১২ তম আন্তর্জাতিক ইসলামি অর্থনীতি বিষয়ক ভিডিও কনফারেন্সে তিনি এই ঘোষণা দেন।

এসময় মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় এই নেতা বলেন, চলমান উদ্ভূত অর্থনৈতিক পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামি অর্থনীতি, বস্তুগত সম্পদের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও সবার জন্য অসম নীতি তৈরি সম্ভব নয়।

এদিকে গত কয়েকদিন আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুসংবাদপ্রাপ্ত ঐতিহাসিক নগরী কনস্টন্টিনোপল (ইস্তাম্বুল) বিজয়কে উসমানী শাসকদের দখলদারিত্ব আখ্যা দিয়েছে মিসরের রাষ্ট্রীয় ইফতা বোর্ড 'মিসর দারুল ইফতা'।

আব্দেল ফাত্তাহ সিসির নেতৃত্বাধীন জালিম সরকারের মদদপুষ্ট ইফতা বিভাগটির এই মন্তব্যের পরে এরদোগানের নতুন এই ঘোষণা তার সমালোচকদের জন্য চপেটাঘাত মনে করছেন বিশ্লেষকরা। তাদের বেশিরভাগ এরদোগানের নতুন এই সিদ্ধান্তকে নব বিপ্লবের সূচনা আখ্যায়িত করে তা বাস্তবায়নে তাকে শুভকামনা জানিয়েছেন।

সূত্র: ডেইলি সাবাহ আরবি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ