বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

রাজারবাগ পুলিশলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের পুরাতন মালামাল রাখার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে ছুটে আসে। তাদের এক ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ সম্ভব হয়। এতে রক্ষা পেয়েছে পাশে থাকা ডিএমপির অস্ত্রাগার।

রাজারবাগের ওই গুদামের পাশেই অস্ত্রাগারটি ছিল। এ ছাড়া পাশে আরেকটি ব্যারাক ছিল। সেখানে অনেক পুলিশ সদস্য ঘুমিয়ে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে অস্ত্রাগারের ক্ষতির আশঙ্কা ছিল।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ১১টি ইউনিট পাঠানো হয়। রাত আড়াইটায় নিয়ন্ত্রণে এলেও আগুন সম্পূর্ণ নিভে ভোর ৪টা ৫০ মিনিটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গুদামে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ডিউটি অফিসার কামরুল হাসান বলেন, এলাকাটি সংবেদনশীল হওয়ায় তদন্ত কমিটি হবে। কমিটির রিপোর্টের পর আগুন লাগার কারণ জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ