শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

কানাডায় সরকারি চাকরিতে হিজাব নিষেধাজ্ঞা আইনের বিরুদ্ধে মুসলিম নারীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

সরকারি চাকরিতে হিজাব নিষেধাজ্ঞা আইনের বিরুদ্ধে গত সোমবার (১৫ জুন) কানাডার মুসলিম নারীরা বিক্ষোভ করেছে। দেশটির মন্ট্রিয়াল শহরের কুইবেকস্থ প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস লেগোলের কার্যালয়ের বাইরে জড়ো হয়ে কয়েক ডজন নারী বিক্ষোভে অংশ নেন। ধর্মীয় প্রতীকের বিরুদ্ধে সরকারি এই আইন বাতিল চান তারা।

গত বছর বাস্তবায়িত হওয়া 'প্রকল্প -২১ আইন' এর আওতায় কানাডায় সরকারি কর্মক্ষেত্রে নারী কর্মচারীদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা দেয়া হয়, যা দেশটিতে বসবাসরত সরকারি চাকরিজীবী মুসলিম নারীদের সঙ্গে সরাসরি বৈষম্যমূলক আচরণ।

এপ্রসঙ্গে বিক্ষোভে অংশ নেয়া হানাদি সাআদ নামের একজন বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ চাই, এখানকার মুসলিম নারীরা প্রতিদিন কি কি সমস্যার মুখোমুখি হয় সেটা তাকে জানাতে আমরা তার কার্যালয়ের সামনে জড়ো হয়েছি। গত বছর চালু হওয়া হিজাব বিরোধী ওই আইন আমাদের জন্য যেসব সমস্যার সৃষ্টি করেছে তা সমাজের সব বৈষম্যের মূল।

তিনি দুঃখ করে বলেন, হিজাব পরিধান করার কারণে কানাডায় অনেক বেসরকারি কর্মক্ষেত্রেও মুসলিম নারীদের বৈষম্যের শিকার হতে হচ্ছে, আমরা মানবতাবিরোধী এই আইনের অবসান চাচ্ছি।

সূত্র: আল কুদস আল আরাবি

-এটি

192969


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ