শাইখুল হাদিস মুফতি মনসূরুল হক
প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর ঢাকা
আরবী বছরের শেষ মাস যিলহজ্জ মাস। হাদীসে আসছে “ইন্নামা ইবরতু বিল খাওয়াতীন”। শরী‘আতে শেষেরটাকেই ধরা হয়। শেষ অবস্থাকে প্রাধান্য দেয়া হয়। যেমন কেউ সারা জীবন মু‘মিন ছিল কিন্তু মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মারা গেল তো তার স্থান হবে জাহান্নাম।
আবার কেউ যদি সারা জীবন কাফের থাকে কিন্তু মৃত্যুর সময় ঈমান নিয়ে মারা যায় তো তার স্থান হবে জান্নাত। যার শেষ ভালো তার সব ভালো। এই জন্য আল্লাহ রব্বুল ‘আলামীন প্রতিদিনের আমল এমনভাবে সাজিয়েছেন।
আমরা যখন ঘুম থেকে উঠি তখন ইবাদত দিয়ে দিন শুরু করি। অর্থাৎ ফজর নামায পড়ি। আবার যখন ঘুমাতে যাই তখন ইশার নামায পড়ে ঘুমাতে যাই। শরী‘আতের হুকুম অনুযায়ী ইশার নামায পড়ে দুনিয়াবী আর কোন কাজ করতে নিষেধ করা হয়েছে। হারাম করা হয়নি কিন্তু নিষেধ বা অপছন্দনীয়।
যেন শেষ রাতে তাহাজ্জুদ আর ফজরের জন্য উঠতে পারি এবং এই জন্য চার মাযহাবের ইমাম ইশার নামায একটু দেরী করে পড়া মুস্তাহাব বলেছেন। সর্ব্বোচ্চ অল্প একটু সময় তালীম করা যেতে পারে। রাতের খানা এইজন্য ইশার নামাযের আগে খেতে বলা হয়েছে।
যেন রাতের খানা খাওয়ার পর ইশার নামায পড়তে যাওয়ার সময় একটু হাঁটা চলা হয়। আল্লাহ আমাদের দুনিয়ার ফায়দার কথাও চিন্তা করেছেন। আল্লাহ ফেরেস্তাদের জিজ্ঞেস করেন, “তোমরা আমার বান্দাদের কী হালে দেখছো?” ফেরেস্তারা বলেন, “হে আল্লাহ তাদের শুরু বন্দেগী এবং শেষও হয় বন্দেগীতে।”
আল্লাহ বলেন, “তাহলে আর কী, যার শুরু এবং শেষ বন্দেগী তার পুরোটাই বন্দেগী লিখে দাও।” এই জন্য আল্লাহ রব্বুল ‘আলামীন শেষ মাসকে এমন ভাবে সাজিয়েছেন যেন মু‘মিনের শেষটা ভালো হয়ে যায়।
যিলহজ্জ মাসে অনেক ইবাদাত। নিম্নে কুরআন হাদীসের আলোকে ইবাদতসমূহের সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো-
যিলহজ্জ মাসের প্রথম দশকে নেক আমলের ফযীলত ইবনে আব্বাস رضي الله عنهم থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ. يَعْنِى أَيَّامَ الْعَشْرِ. قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَلاَ الْجِهَادُ فِى سَبِيلِ اللَّهِ قَالَ وَلاَ الْجِهَادُ فِى سَبِيلِ اللَّهِ إِلاَّ رَجُلٌ خَرَجَ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ مِنْ ذَلِكَ بِشَىْءٍ.
‘এমন কোনো দিন নেই যার আমল যিলহজ্জ মাসের এই দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয়। সাহাবায়ে কিরাম বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহর سبحانه و تعالى পথে জিহাদও নয়? রাসূলুল্লাহ صلى اللهعليه وسلم বললেন, আল্লাহর سبحانه و تعالى পথে জিহাদও নয়। তà¦