মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

মাত্র এক হাজার মুসুল্লি নিয়ে মিনায় হজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মিনায় মাত্র এক হাজার মুসুল্লি নিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পালিত হবে পবিত্র হজ।

পবিত্র কাবা শরিফ থেকে সাত কিলোমিটার দূরে মিনায় এ বছর আড়াই লাখ তাঁবু টাঙানো হয়েছে। তবে করোনা মহামারীর কারণে সবার জন্য হজ উন্মুক্ত হজ রাখা হয়নি। শুধু সৌদিতে অবস্থানকারীরাই এ বছর হজের সুযোগ পেয়েছেন।

করোনাভাইরাসের কারণে সবার জন্য উন্মুক্ত হজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীর্ঘ ৯০ বছরের ইতিহাসে এই প্রথম সৌদি আরবের বাইরের কোনো দেশ হজে অংশ নিতে পারেনি।

এ বছর ১০ হাজার হজযাত্রীর অনুমোদন থাকলেও বুধবার মিনার মাঠে এক হাজার মুসুল্লি শুরু করেন পবিত্র হজের আনুষ্ঠানিকতা।

আজ বুধবার সারাদিন তারা এখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন এ বছরের হাজীগণ।

আরব নিউজ থেকে মোস্তফা ওয়াদুদের অনুবাদ

এমডব্লিউ/