আন্দামান নওশাদ : মহিলা মাদরাসা। নারী জাতির দীন শিখার উন্মুক্ত পাঠশালা। নারী জাতি মায়ের জাতী। মা শুদ্ধ হলে সমাজ পরিশুদ্ধ হবে। মা দীনদার হলে সমাজের মানুষ হবে মুত্তাকি, পরহেজগার। মা যদি হয় নেককার তাহলে প্রজন্ম হবে সত্যিকারের খোদাভীরু মানুষ।
নেপালিয়ান বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।’ এই নারী জাতিকে দীনের তালিম প্রদানের জন্য গঠন হয়েছে মহিলা মাদরাসা। বাংলাদেশে প্রচলিত মহিলা মাদরাসা প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৪ সালে। রাজধানীর মিরপুর দারুর রাশাদ মাদরাসার পাশে ‘ক-ব্লক’ এ মাদরাসাটি অবস্থিত। এর মুহতামি মাওলানা আব্দুল কুদ্দুস। মাদরাসাটি ১৯৮৯ সালে দাওরায়ে হাদিসের দরস চালু করে। এরপর নারায়ণগঞ্জের মাসদাইসরে প্রতিষ্ঠিত হয় ‘জামিয়া রাহমানিয়া আরাবিয়া’ নামে একটি মহিলা মাদরাসা। যার সাইনবোর্ডে প্রতিষ্ঠাসন লেখা আছে ১৯৯১। মাদরাসার প্রতিষ্ঠাতা, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফারেগ, মাওলানা জিয়াউদ্দিন।
বর্তমানে দেশের আনাচে-কানাচে অসংখ্য মহিলা মাদরাসা গড়ে ওঠেছে। এক জরিপে ওঠে এসেছে, শুধু ঢাকা শহরেই প্রায় দুই হাজার মহিলা মাদরাসা রয়েছে। দেশব্যাপী যার সংখ্যা তিন হাজার ছাড়িয়ে।
রাজধানীর মুগদা থানায় অবস্থিত তা’লীমুল ইসলাম মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফয়েজ উল্যাহ মনে করেন, ‘প্রয়োজনের তুলনায় এ সংখ্যা খুবই অপ্রতুল। কেননা যেখানে দেশে প্রায় ২ লক্ষ কলেজ আছে। সেখানে তিন হাজারের কৌটা যৎসামান্য। খুবই নগন্য।’
দেশের এসব মহিলা মাদরাসাগুলোর অধিকাংই ভাড়া করা বাড়িতে পরিচালিত। ব্যক্তি-মালিকানা জায়গায় খুব কম মহিলা মাদরাসাই রয়েছে। ভাড়া বাড়িতে পরিচালিত হওয়ায় এসব মাদরাসা ‘প্রাইভেট মাদরাসা’ হিসেবেই বিবেচিত হয়। এখানে সব শ্রেনির মানুষের তাই যাতায়াত কম। তবে তুলনামূলক দীনদার শ্রেনির লোকেরাই তাঁদের মেয়ে সন্তানদের দীন শিখার জন্য এসব মাদরাসায় প্রেরণ করে থাকেন।
বাড়ি ভাড়া পরিশোধ করা হয় ছাত্রীদের বেতন থেকে। ছাত্রীদের বেতন থেকে শিক্ষকদের বেতনসহ মাদরাসার অন্যান্য যাবতীয় খরচাপাতিও করা হয়। এসব মাদরাসার আয়ের প্রধান উৎসই হলো, শিক্ষার্থীদের বেতন। অন্যান্য এতিমখানার মতো এখানে বাইরের অনুদান কিংবা সাধারণ দান তেমন একটা চোখে পড়ে না। কথাগুলো বলছিলেন, রাজধানীর রামপুরায় অবস্থিত হযরত ফাতিমাতুজ জোহরা রা. মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মাহমুদ জাকির।
তিনি বলেন, ‘স