সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

রুচি ফিরিয়ে আনবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা চলাকালীন বা সংক্রমণ থেকে কাটিয়ে ওঠার পর অনেকেরই খাবারে রুচি থাকছে না। খাবার খেতে না পেরে সুস্থতার বদলে আরও দুর্বল হয়ে পড়ছে অনেকে। এতে বড় ধরনের প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের ওপর। মুখের রুচি ফিরিয়ে আনতে কিছু দিক উল্লেখ করা হলো।

দুগ্ধজাত খাবার খাওয়া: দুধ থেকে তৈরি বিভিন্ন খাবার যেমন দই, পনির এবং আইসক্রিম- স্বাদে যেমন ভালো তেমনি পেটের জন্যও উপকারী। পাশাপাশি প্রোটিনে ভরপুর। তাছাড়া এ খাবারগুলো মুখরোচক হওয়ায় রুচি ফেরাতে সাহায্য করে। তাই অসুখের পর শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি পুষিয়ে তুলতেও এই ধরনের খাবার দরকার।

হালকা খাবার: এই সময় অতিরিক্ত ভারী বা মসলাদার খাবার অনেক ক্ষেত্রেই সহ্য হয় না। তাই সহজপাচ্য খাবার খাওয়াই বেশি উপযোগী। সিদ্ধ ভাত, আলু ভর্তা, শুকনা টোস্ট ইত্যাদি সহজপাচ্য খাবার এসময় খাওয়া ভালো। তবে মিষ্টি বা অতিরিক্ত চিনি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত। কারণ এতে বমি হওয়ার ঝুঁকি থাকে।

প্রচুর পানি পান: অসুস্থতার কারণে শরীরে পানির পরিমাণ অনেক সময় কমে যায়। তাই শরীরের পানির অভাব পূরণ করতে প্রচুর পানি এবং পানিজাতীয় খাবার খেতে হবে। ঠাণ্ডা পানি, কোল্ড কফি, লেমন টি, তাজা ফলের শরবত, লেবু পানি ইত্যাদি পান করা উচিত। তবে একবারে বেশি পানি পান করা যাবে না, অল্প পরিমাণে পানি পান করতে হবে।

ঠাণ্ডা খাবার: অসুখের পর খাবার খেতে কষ্ট হতে পারে। এক্ষেত্রে ঠাণ্ডা বা স্বাভাবিক তাপমাত্রার খাবার খাওয়া যেতে পারে। গরম খাবার খেলে বমি হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে স্যান্ডুইচ, সালাদ, পাস্তা সালাদ, ঠাণ্ডা সুপ ইত্যাদি খাওয়া যেতে পারে।

ফ্লেইভারযুক্ত খাবার: অসুস্থতার কারণে স্বাদ মলীন হয়ে যায়। তাই খাবারের স্বাদ বাড়াতে বাড়তি ফ্লেইভার যুক্ত করে নেয়া যেতে পারে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের মসলা যেমন রসুন, আদা, গোলমরিচ, দারুচিনি, ভিনিগার, লেবুর রস, টমেটো ইত্যাদি যুক্ত করে খাবারে আলাদা স্বাদ আনা যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ