শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির 

একাদশে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনিত করে প্রথম ধাপের ফল প্রকাশ।
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রথম পর্যায়ে ভর্তির ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশে মোট ১৩ লাখ ৪২ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে ৬৪ হাজার ৯৭২ জন শিক্ষার্থীর ভাগ্যে প্রথম ধাপে কোনো কলেজ মেলেনি।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে কলেজে ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd/) এ ফল প্রকাশ করা হয়।

এ দফায় শিক্ষার্থীদের ভর্তি হতে হবে ২৬ থেকে ৩০শে আগস্ট রাত ৮ টার মধ্যে। তবে, যেসব শিক্ষার্থী প্রথম ধাপের তালিকায় কলেজ পায়নি বা কেউ মাইগ্রেশন করতে চাইলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ২য় ধাপের আবেদন করতে পারবে। তা চলবে ৩১ আগস্ট থেকে ২রা সেপ্টেম্বর পর্যন্ত। আর ফল প্রকাশ হবে ৪ঠা সেপ্টেম্বর।

এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। তারপরও কেউ কলেজ না পেলে এবং মাইগ্রেশন করতে চাইলে তৃতীয় ধাপের আবেদন করা যাবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এ ধাপের ফল প্রকাশ হবে ১০ই সেপ্টেম্বর। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি হতে হবে।

সবশেষ কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ই সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বরের মধ্যে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ