বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ছাতকে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনাইদ আহমদ
ছাতক প্রতিনিধি>

সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় কালাম উদ্দিন (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। কালাম উদ্দিন পীরপুর গ্রামের মৃত ছমির আলীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ীর আঙিনায় রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম আহমদ বাইসাইকেল চালাতে গেলে পাশের ঘরের নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করে। এ নিয়ে শিশু ফাহিম আহমদের চাচা কালাম উদ্দিন তাদের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে নূর আলী, আনোয়ার সহ প্রতিপক্ষের লোকজন কালাম উদ্দিনের উপর হামলা চালায়। হামলায় গুরতর আহত হয় সে। আহত কালাম উদ্দিনকে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হামলায় জড়িত সন্দেহে নূর আলী ও শাহ আলম নামের দু'জনকে আটক করেছে।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হবে। এ এস পি ছাতক সার্কেল বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ