শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির 

তুরস্ক ও গ্রিসের পাল্টাপাল্টি মহড়ার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম: ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাস মজুদের মালিকানা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস।

আজ মঙ্গলবার (২৫ আগষ্ট) গ্রিসের ক্রিট দ্বীপের অদূরবর্তী সাগরে নৌ-মহড়া চালাবে বলে জানায় দুই দেশই। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, সরকারি এক সতর্ক বার্তায় তুরস্ক অন্যান্য জলযানকে মহড়াভুক্ত জলসীমা এড়িয়ে চলতে বলেছে। তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক অভিযান আরো বিস্তৃত করার ঘোষণা দেয়ার পর সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয় গ্রিস। এক বিবৃতিতে গ্রিস সরকারের মুখপাত্র বলেন, শান্তিপূর্ণভাবে সাড়া দিচ্ছে তাঁরা।

তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে পারবে এমন আত্মবিশ্বাস গ্রিসের আছে বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে, বিরোধ নিরসনে দেশ দুটিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইউরোপিয় ইউনিয়ন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ