শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির 

প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আবারও দলীয় মনোনয়ন পেলেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আবারও ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি। নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় সোমবার শুরু হওয়া রিপাবলিকান দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলনে ট্রাম্পকে দ্বিতীয় মেয়াদে মনোনয়ন দেওয়া হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণাও শুরু করল দলটি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে ডেমোক্র্যাটরা জো বাইডেনকে দলের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করে। এদিকে, সম্মেলনে যোগ দেওয়ার কথা না থাকলেও হুট করেই সেখানে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প। সেখানে যোগ দিয়েই বক্তৃতায় ডেমোক্র্যাটদের উদ্দেশে আক্রমণ করেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প তাঁর দলের নেতাদের সতর্ক করে আশঙ্কা প্রকাশ করেন, বিরোধীদল নভেম্বরের নির্বাচন চুরি করতে পারে। এ ছাড়া এ নির্বাচনকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘শুধু একটি উপায়েই বিরোধীরা এ নির্বাচন জিততে পারবে, আর সেটা হলো কারচুপি। আমরাই জিততে চলেছি।’

বিরোধীদলের নেতারা নির্বাচনে জিততে কোভিড-১৯-কে ব্যবহার করছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলনের শেষ দিন আগামী বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহণ করে হোয়াইট হাউস থেকে ভাষণ দেবেন ট্রাম্প। এর আগে ২০১৬ সালে ট্রাম্প প্রথমবারের মতো রিপাবলিকান দল থেকে মনোনয়ন পান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ