শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার লার্ভা পাওয়ায়,অভিযুক্ত এক ভবন মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আজ (২৫ আগস্ট) দুপুরে নগরীর স্বদেশী বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনের মালিককে,এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান।

এছাড়াও,স্বদেশী বাজার এলাকায় মাস্ক পরিধান না করার দায়ে বিভিন্ন দোকানীকে তিনশ টাকা করে জরিমানা করে মসিকের এই ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মশক নিধন নানা কার্যক্রমের সাথে বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসান এর ভ্রাম্যমাণ আদালত, প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় এ পর্যন্ত মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে। এছাড়া, মাস্ক পরিধান না করলে তাও নজরদারিতে আনছে মসিক ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্টরা জানান, ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ