বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ট্রেনে শিথিল হচ্ছে স্বাস্থ্যবিধি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক করার পরিকল্পনা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর থেকে আরও ১৯ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করা হবে। স্বাস্থ্যবিধির কিছু কিছু বিষয়ও শিথিল করা হয়েছে। তবে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বলবৎ রাখা হয়েছে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। দুপুরে রেলের উপপরিচালক (ট্রাফিক ট্রান্সপোর্টেশন) খায়রুল কবিরের স্বাক্ষর করা আদেশ জারি করা হয়েছে। আর এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আন্তনগর ট্রেনের সিংহভাগই চালু হয়ে যাবে।

এর আগে গত বৃহস্পতিবার ১৮ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত হয়। এর বাস্তবায়ন হবে আগামী বৃহস্পতিবার। গত ৩১ মে থেকে বিভিন্ন সময় আরও ৩০ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু হয়। ৫ সেপ্টেম্বর থেকে সব মিলিয়ে ৬৭ জোড়া (একই গন্তব্যে আসা-যাওয়া মিলিয়ে একটা ট্রেনকে এক জোড়া ধরা হয়) ট্রেন চালু হবে।

এর মধ্যে চার জোড়া কমিউটার, এক জোড়া লোকাল ট্রেন। অর্থাৎ বাকি ৬২ জোড়াই আন্তনগর ট্রেন। রেলে সব মিলিয়ে ৩৫৫টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে আন্তনগর ট্রেন ৫০ জোড়া বা ১০০টি। লোকাল ও কমিউটার ট্রেন আছে আরও দুই শতাধিক।

৫ সেপ্টেম্বর থেকে চালু হতে যাওয়া ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—ঢাকা-চট্টগ্রাম পথের তূর্ণা এক্সপ্রেস ও মহানগর (প্রভাতি-গোধূলি); ঢাকা-সিলেট পথের উপবন ও জয়ন্তিকা; ঢাকা-রাজশাহী পথের ধূমকেতু; ঢাকা-পঞ্চগড় পথের দ্রুতযান; ঢাকা-রংপুর পথের রংপুর এক্সপ্রেস; ঢাকা-নেত্রকোনা পথের মোহনগঞ্জ এক্সপ্রেস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ