বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এম এ মান্নান জানান, প্রধানমন্ত্রী বলেছেন, ‘যারা ফ্রিল্যান্সিং করেন তারা কেরানী বা অন্য সরকারি চাকরিজীবীদের তুলনায় অনেক বেশি আয় করলেও বিয়ের ক্ষেত্রে তাদের পছন্দ করা হয় না। এজন্য তাদের সামাজিক বা রাষ্ট্রীয় কী ধরণের স্বীকৃতি দেওয়া যায় সেটি ভাবতে হবে।’

এছাড়া তরুণদের বিদেশি ভাষা শেখার তাগিদ দিয়ছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘শুধু বাংলা বা ইংরেজি জানলে হবে না। সঙ্গে ফ্রান্স, জার্মান এবং চাইনিজ ভাষা শিখতে হবে। তাহলে বেশি বেশি ফ্রিল্যান্সিং কাজ পেতে সুবিধা হবে।’

এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী গবেষণায় খুব আগ্রহী। তিনি বলেছেন, আরও গবেষণা করেন। অযথা পশুপাখি হত্যা করবেন না। এক হাজার পশু জন্ম দেবেন এক হাজার খাবেন। কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন সংশোধনী প্রকল্পের অনুমোদন দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।’ মহিষের দুধ খুব দামি এবং পুষ্টিকর। তাই এ বিষয়ে প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ